1. admin@moheshpurnews24.com : admin :
April 19, 2026, 12:11 pm
শিরোনামঃ
গাইবান্ধার গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে স্থানীয়রা কক্সবাজারের জনপ্রিয় নেতা নুরুল আবছার গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন অসুস্থ কর্মীর পাশে জননেতা মিন্টু ঢালী; রাজনীতির মাঠে মানবিকতায় জয় করছেন কোটচাঁদপুরবাসীর মন সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে ফ্রি যাতায়াত সুবিধা২০২৬ ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে গাজীপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক দেশে অস্তিত্বের এই সন্ধিক্ষণে চাই ঐক্যের রাজনীতি – ইলিয়াস হোসেন মাঝি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুৎ তেল সংকটের কারণে স্বস্তির আলো দিলো সৌর বিদ্যুৎ
ব্রেকিং নিউজঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: গাইবান্ধার ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৪টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়

  • Update Time : Friday, February 13, 2026

‎মোঃ আশরাফুল ইসলাম গাইবান্ধা উপজেলা প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জেলার পাঁচটির মধ্যে চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।

‎রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট আসনগুলোতে বিজয়ী প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।
‎গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
‎মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান ১,১৬,১১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯,৬১৪ ভোট।

‎গাইবান্ধা-২ (সদর)
‎মোট ১১৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মো. আব্দুল করিম ১,২১,০৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯১,৩০৩ ভোট এবং মো. আব্দুর রশীদ সরকার পেয়েছেন ২০,৯৮৭ ভোট।
‎গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী)
‎মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম লেবু ১,৫৬,৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১,৩০,৩৬৯ ভোট।

‎গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
‎মোট ১৪২টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শামীম কাওছার লিংকন ১,৪০,৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার পেয়েছেন ১,৩৮,৫০৮ ভোট। প্রায় ২,২৭৫ ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।

‎গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি)
‎মোট ১৪৬টি ভোটকেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ ৮৭,৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম পেয়েছেন ৭৩,২৮৯ ভোট। ১৪,৩২৮ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।
‎জেলার পাঁচটি আসনের সার্বিক ফলাফলে দেখা যায়, গাইবান্ধায় চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd