গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা
বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুসহ চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বহিষ্কৃত নেতারা হলেন— ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,
এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকন মন্ডল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের আদর্শ, শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় নেতৃত্ব।