1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 1:28 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী উত্তরের মাঠে ফসলী জমিতে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে দূর্বৃত্তরা

  • Update Time : Wednesday, December 10, 2025

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
—————————–
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী উত্তরের মাঠের ৩ নং গভীর নলকূপের পাশের ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে দূর্বৃত্তরা, এই মর্মে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন হাউলী গ্ৰামের উত্তরের মাঠের ৩ নং গভীর নলকূপের পাশের কৃষি জমির মাটি কাটা হচ্ছে গভীর রাতে। এলাকার একটি অসাধু চক্র রাতের আঁধারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময় অর্থাৎ রাত ১২ টার পরে একসাথে ৭ থেকে ৮ টি ট্র্যাক্টর ভিড়িয়ে ভেকু মেশিন দিয়ে অবাধে কৃষি জমির মাঠি কেটে (টপ সয়েল) স্থানীয় বেশ কয়েকটি ইটভাটায় বিক্রি করছে।

এর ফলে ঐ মাঠের আবাদযোগ্য কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত ৭ ডিসেম্বর রাতে একই কায়দায় উক্ত মাঠে একজনের জমির মাটি কেটে পুকুর তৈরী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, গতকাল রাতে এই অপকর্ম বন্ধ থাকলেও আজ মঙ্গলবার দিনগত রাতে আবারও একই কায়দায় ঐ মাঠেই মাটি কাটা হতে পারে।
এমতাবস্থায় এলাকাবাসী এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন পূর্বক মাটি কাটা বন্ধ করে ফসলী জমি রক্ষায় অবিলম্বে দামুড়হুদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd