1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 12:52 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

দুমকিতে কৃষক দলের আলোচনা সভা: রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • Update Time : Saturday, November 1, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি:

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কৃষক দলের নেতারা কৃষি অর্থনীতির পুনরুজ্জীবন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া ও জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান, যিনি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সাবেক প্রচার সম্পাদক খালিদ রাফি, জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি ঈসা শরীফ,
আংগারিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বিউটি বেগম, পাংগাশিয়া ইউনিয়ন সভানেত্রী কাজি সাহিনুর, শ্রীরামপুর আফরোজা আক্তার হিরা, মুরাদিয়া আসানুর পারভীন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ অবহেলিত। তাদের ন্যায্য অধিকার আদায়ে কৃষক দলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। একইসঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভায় নেতারা পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর) আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd