1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 10:31 am
শিরোনামঃ
সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বল্লমঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ড ঈদগা মাঠের পারে আল্লামা রুহুল আমিন সাহেবের রুহের মাগফিরাত কামনারতে ইফতার ও মাহফিল ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি
ব্রেকিং নিউজঃ

দুমকিতে জনবল সংকটে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম স্থবির

  • Update Time : Monday, December 1, 2025

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর দুমকি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে তীব্র জনবল সংকটের কারণে চিকিৎসা, টিকাদান, রোগ-নিয়ন্ত্রণ ও মাঠ পর্যায়ের সেবা কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে একজন প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর পুরো দপ্তরের দায়িত্ব চাপায় সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন খামারই ও পশু পালনকারীরা।

স্থানীয়দের অভিযোগ, গরু-ছাগলের রোগ দেখা দিলেও দ্রুত সেবা পাওয়া যাচ্ছে না, এতে চাষাবাদ ও ক্ষুদ্র খামারের উৎপাদন ব্যাহত হচ্ছে।
দপ্তর সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে যেখানে একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, দুইজন ভেটেরিনারি সার্জন, একজন ফার্মাসিস্ট, দুইজন মাঠ কর্মী ও সহায়ক জনবল থাকার কথা-সেখানে বর্তমানে দায়িত্ব পালনে আছেন মাত্র একজন ভেটেরিনারি সার্জন ও একজন সহকারী।

জরুরি রোগ-নিয়ন্ত্রণ কার্যক্রম, নিয়মিত টিকাদান কর্মসূচি, পোল্ট্রি ও গবাদিপশুর পরিদর্শনসহ অধিকাংশ সেবা নিয়মিতভাবে পরিচালনা করা যাচ্ছে না। বিশেষ করে শীত কালকেন্দ্রিক বিভিন্ন সংক্রামক রোগের সময় মাঠ পর্যায়ে টিম না থাকায় খামিদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে।

মজিবর মৃধা নামের গরু খামারই জানান, গরুতে হঠাৎ জ্বর এলে ডাক্তার ডাকতে গেলে কাউকে পাওয়া যায় না। কখনো ফোন ধরেন, কখনো ধরেন না। এক উপজেলায় দুই-তিনজন ডাক্তার না থাকলে আমরা কিভাবে চলব। একই অভিযোগ তোলেন পোল্ট্রি খামারই বেল্লাল হোসেন। তার ভাষায়, মুরগিতে রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া খুব জরুরি। কিন্তু চিকিৎসা না পেয়ে অনেক সময় ক্ষতি হয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আলাউদ্দিন জানান, জনবল সংকটের কারণে তারা বাধ্য হয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি কাজ সামলাচ্ছেন। তিনি বলেন, দপ্তরে জনবল না থাকায় মাঠ পর্যায়ে নিয়মিত নজরদারই করা সম্ভব হচ্ছে না। তবে সীমিত জনবল নিয়ে আমরা সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলার সব কয়টি উপজেলায় এমন সংকট রয়েছে। শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে শূন্য পদে জনবল নিয়োগের সার্কুলার হয়েছে। নিয়োগ সম্পন্ন হলেই জেলা ও উপজেলা পর্যায়ে সেবা কাঠামো স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd