1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 1:31 pm
শিরোনামঃ
পুঠিয়ায় আদিবাসীর বাড়ি ভাংচুর দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন। ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার
ব্রেকিং নিউজঃ

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন।

  • Update Time : Wednesday, June 17, 2026

সৌরভ হাওলাদার বরিশাল প্রতিনিধি :
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। বুধবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সংবাদকর্মীরা মানববন্ধন করেন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের তথ্য জনসম্মুখে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকিস্বরূপ। তারা অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।

সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এ সময় তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন।

সমাবেশ শেষে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।

কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd