1. admin@moheshpurnews24.com : admin :
May 3, 2026, 10:57 am
শিরোনামঃ
নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ দুর্নীতির অভিযোগে তোলপাড় নীলফামারী-অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে এখনো নেই দৃশ্যমান ব্যবস্থা ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে অহন জালা বাইরসে,আবুদুব লইয়া কীবার চলবাম,কিছুই বুঝতাছি না টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে নিশাদ-নওশাদ দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে নান্দাইলে তৃণমূলের ক্ষোভ: আজিজুল ইসলাম পিকুলকে সপদে ফেরানোর জোরালো দাবি।
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

  • Update Time : Sunday, May 3, 2026

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড় -২, বোদা -দেবীগঞ্জ, সংসদ সদস্য,
পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের আসনের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাবুবাজারের রহিদুল-আম্বিয়া দম্পতির তৃতীয় সন্তান মোঃ আশিকুর রহমান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

অজ পাড়া গায়ের সন্তান হয়েও ঢাকার রাজনীতির কঠিন বাস্তবতায় নিজের অবস্থান তৈরি করেছেন এই তরুণ রাজনৈতিক কর্মী।
দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

গ্রাম থেকে উঠে এসে রাজধানীর মতো প্রতিযোগিতাপূর্ণ রাজনৈতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ বিষয় নয়। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, দলের প্রতি নিষ্ঠা এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি সেই কঠিন পথ পাড়ি দিয়েছেন।

ছাত্ররাজনীতির বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা পালন করে তিনি ইতমধ্যে দলের মধ্যে নিজের একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
এই অর্জনের পেছনে সংগঠনের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপন-এর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাদের আস্থা, দিকনির্দেশনা ও সহযোগিতার ফলেই আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে তিনি জানান।
নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি আমার এলাকার মানুষের দোয়া, ভালোবাসা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের আস্থার ফল।
আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালনের চেষ্টা করব এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

তার এই অর্জনে নিজ এলাকা শালডাংগা ইউনিয়নসহ দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd