
লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মহালদার পাড়া ১২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হযেছে।
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ০৯ জুলাই দুপুরে উপজেলার মহালদার পাড়া ২২১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সাংবাদিক, মানবাধিকার কর্মী এ,বি,এম আশাদুল আলম প্রধানে (লিটন)র সভাপতিত্বে, বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব রশিদুল ইসলাম, অভিভানক মোঃ রিফায়দুল আলম প্রধান (রিফাদ), অভিভাবক বুলু মুন্সী, প্রধান শিক্ষিকা বিলকিস আক্তার, সহকারি শিক্ষিকা কৃষ্ণা রানী সাহা সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকার বিকল্প কেউ নেই। বিশেষ করে মায়েরা যদি ছেলে-মেয়েদের প্রতি একটু বেশি দায়িত্বশীল হন, তাহলে সেই সন্তানরা বিদ্যালয়ে ভালো করে লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারে।
এসময় সভাপতির সমাপনী বক্তব্যে লিটন প্রধান শিক্ষার্থীদের ফলাফলের জন্য অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন, তিনি উক্ত বিদ্যালয়ের জমি দাতা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তোফাজ্জল আলম প্রধান, জমিদাতা মৃত তোহিদুল আলম প্রধান মৃত মজিবুর রহমান মৃত তাজেদুজ্জামান প্রধানকে স্মরণ করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন এবং কমিটি গঠনে ইলেকশন বা সিলেকশন যেটাই হোক আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে পরিচালনা কমিটিতে সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হয়ে নতুন কমিটির সভাপতি, সদস্য এবং শিক্ষকের মাধ্যমে মহালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি আলোকবর্তিকা হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে এলাকার সন্তানদের ভবিষ্যতে মানুষের মত মানুষ তথা সম্পদে পরিণত করুক এই কামনা করেন।