
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই ২০২৬) দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন আবদুল্লাহ বিন জিয়া, সহকারী ভূমি কর্মকর্তা, দেবীগঞ্জ, পঞ্চগড় এবং পৌর প্রশাসক, দেবীগঞ্জ পৌরসভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন, সহকারী সিভিল কর্মকর্তা, দেবীগঞ্জ পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা এ. কে. ভুঁইয়া, কোম্পানি কমান্ডার, দেবীগঞ্জ; আব্দুল গনি বসুনিয়া, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেবীগঞ্জ; এবং আশরাফুল আলম সোহেল, সাধারণ সম্পাদক, দেবীগঞ্জ পৌর বিএনপি।
এছাড়াও অনুষ্ঠানে দেবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাজেট সভায় পৌরসভার উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব দেবীগঞ্জ পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।