1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 2:46 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূরের বৃত্তি অর্জন উপলক্ষে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা।

  • Update Time : Monday, July 20, 2026

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সিহাব আল নূর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে বিদ্যালয়ে তাকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

জানা যায়, সিহাব আল নূর ২০২২ সালে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়। শুরু থেকেই সে মেধাবী, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। পড়াশোনার পাশাপাশি তার প্রাণবন্ত স্বভাব ও দুষ্টুমিও ছিল শিক্ষক-শিক্ষার্থীদের কাছে প্রিয়।
২০২৪ সালে সে শাপলা অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রাখে। পরবর্তীতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করে। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “সিহাব আল নূরের এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। আমরা বিশ্বাস করি, সে ভবিষ্যতেও তার মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ চৌধুরী বলেন, “বৃত্তি পরীক্ষার অনেক আগেই আমি দৃঢ়ভাবে বলেছিলাম, সিহাব অবশ্যই বৃত্তি পাবে। আলহামদুলিল্লাহ, আজ সে সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীর এমন অর্জনের চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সিহাবের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল।

তিনি আরও বলেন, “উল্লেখ্য, এবছর দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেডে মোট ২৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। যা দেবীগঞ্জ উপজেলায় একক কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ অর্জন। এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ সিহাব আল নূরকে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের এবারের রেকর্ডসংখ্যক বৃত্তি অর্জনকে দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা-মান ও সাফল্যের এক অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd