স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার এবং অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কোটচাঁদপুর উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস
সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা করি। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসী ও প্রবাসীদের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন।