
চট্টগ্রাম অফিস
বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন দৈনিক লোকালয় নিউজের চট্টগ্রাম বিভাগীয় জরুরি প্রতিনিধি সভা আজ ১১নভেম্বর-২৬ বুধবার চট্টগ্রাম কোতোয়ালি সদর থানাস্হ কো অপারেটিভ বুক সোসাইটি বিল্ডিং এর তৃতীয় তলায় দৈনিক লোকালয় পত্রিকার চট্টগ্রাম অফিসে সফল ভাবে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান কলামিস্ট ক্রীড়া সংগঠক সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় দৈনিক লোকালয় পত্রিকার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ মুলক বক্তব্য ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মুহাম্মদ মোশাররফ হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি মেহেদী হাসান, চন্দনাইশ উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাহেদ খান,সীতাকুণ্ড উপজেলা প্রতিদিন মুহাম্মদ রমিজ উদ্দিন, আনোয়ারা উপজেলা প্রতিদিন মুহাম্মদ মিসকাতুল ইসলাম, কোতোয়ালি সদর থানা প্রতিনিধি মোঃ আজম খান, চট্টগ্রামে আদালত এরিয়া প্রতিনিধি মোঃ আবদুল করিম, কর্ণফুলী বাকলিয়া থানা প্রতিনিধি মুহাম্মদ সেলিম, বাঁশখালী উপজেলা প্রতিনিধি সিফাত মাহমুদ,রাঙামাটি সদর উপজেলা প্রতিনিধি সুজন সহ অন্যান্য নবনিযুক্ত প্রতিনিধি বৃন্দ বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান কলামিস্ট ক্রীড়া সংগঠক সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু বলেন- দৈনিক লোকালয় পত্রিকার একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত সরকার অনুমোদিত একটা নিউজ এখানে সকল প্রতিনিধিরা মুলধারার সাংবাদিক হিসেবে নিজেদের ইজ্জত সম্মান শ্রদ্ধা ভালোবাসা রক্ষা করে সততা নিষ্ঠার সাথে কাজ করার এবং শেখার সুযোগ রয়েছে। এতে করে আমাদের দৈনিক লোকালয় নিউজের প্রচার প্রসার যেমন দিন দিন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আপনাদের সমাজে একজন সৎ সাহসী নীতি আদর্শবান এবং আপোষহীন মুলধারার সাংবাদিক হিসেবে পরিচিত লাভ করার সুযোগ রয়েছে।তাই সুযোগ কে কাজে লাগিয়ে আপনারা নীতি আদর্শবাদ কলম সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলার আমি আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলে অন্যায় করা দুর্নীতি করা সন্ত্রাসী করা চাঁদাবাজি করা ব্যক্তি যতোই শক্তিশালী হোকনা কেন তার বিরুদ্ধে সত্য বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা কখনোই আপোষ করবোনা। তবে এটাও মনে রাখতে হবে আমার দ্বারা করা নিউজ গুলো যেন কোন অবস্থাতেই পক্ষপাত তুষ্ট নাহয় এবং নিজের দ্বারা যেন নিরপরাধ কোন ব্যক্তি প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন নাহয়। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে।