1. admin@moheshpurnews24.com : admin :
April 2, 2026, 4:39 pm
শিরোনামঃ
নীলফামারীতে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বদলি কার্যকর না হওয়ায় রেল বিভাগে প্রশ্ন—এক মাসেও নতুন কর্মস্থলে যোগ দেননি কর্মচারী নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ গাইবান্ধা উপজেলায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কেন্দ্র করে হত্যার আসামি গ্রেফতার মধুপুর আউশনারা জমি সংক্রান্ত বিষয় কেন্দ করে মারামারি ২ প্রতীবন্দী সহ আহত,আট নাসিরনগর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ,শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত এখন কোনো মৌসুমেও নেত্রকোনার হাওরাঞ্চলে দেখা মিলছে না কোনো অতিথি পাখির বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সমর্থন ও দোয়া প্রত্যাশী সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী বিশিষ্ট সমাজসেবক হেলাল খান কুমিল্লার নিমসার দৈনিক  কাঁচা বাজার রক্ষায় ব্যবসায়ী ও মালিকদের মানববন্ধন
ব্রেকিং নিউজঃ

নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ

  • Update Time : Thursday, April 2, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশিং সেবায় এক অনন্য ও আস্থার নাম সুকোমল চন্দ্র দেবনাথ। সাহসিকতা, সততা আর কর্মনিষ্ঠার দীপ্তিতে ভাস্বর এই পুলিশ কর্মকর্তা এবার দায়িত্ব গ্রহণ করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে। তার এই নতুন পথচলাকে ঘিরে উপজেলাজুড়ে যেমন বইছে স্বস্তির হাওয়া, তেমনি অপরাধীদের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক।

​চাঁপাইনবাবগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই সুকোমল চন্দ্র দেবনাথ তার পেশাদারিত্বের প্রমাণ দিয়ে আসছেন। জেলার প্রতিটি সরকারি দপ্তরে আজ তার সুনাম ও কাজের দক্ষতা নিয়ে আলোচনা চলছে। এর আগে তদন্ত কর্মকর্তা হিসেবে সদর মডেল থানায় কর্মরত থাকাকালীন তিনি তার তীক্ষ্ণ মেধা ও সাহসিকতার মাধ্যমে জটিল অনেক রহস্য উন্মোচন করেছেন। অপরাধ দমনে তার জিরো টলারেন্স নীতি তাকে সাধারণ মানুষের কাছে এক ‘উজ্জ্বল নক্ষত্র’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

​নাচোলে নতুন অধ্যায়ের সূচনা! ​মহা দায়িত্বের সাথে নাচোলের আইন-শৃঙ্খলার হাল ধরেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—অন্যায়কারী যেই হোক,তাকে ছাড় দেওয়া হবে না। তার বলিষ্ঠ নেতৃত্বে নাচোল থানা এলাকা হবে মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এক জনপদ। ​ওসি সুকোমল চন্দ্র দেবনাথ কেবল একজন কঠোর পুলিশ কর্মকর্তাই নন,বরং তিনি একজন অত্যন্ত মানবিক ও জনবান্ধব মানুষ। সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা মানুষ থেকে শুরু করে সেবাপ্রার্থী—সবার সঙ্গেই তার বিনয়ী ব্যবহার ও দ্রুত সমস্যা সমাধানের দক্ষতা প্রশংসা কুড়িয়েছে।

তার কর্মপরিকল্পনার মূলে রয়েছে!
​সন্ত্রাস ও অপরাধ দমন! সাহসিকতার সাথে অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া।
​পুলিশিং সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ নির্যাতিত ও অসহায় মানুষের শেষ আশ্রস্থল হিসেবে থানাকে গড়ে তোলা। ​নাচোল থানার অফিসার ইনচার্জ হিসেবে তার এই নতুন পথচলা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এক লড়াকু সৈনিকের মতোই তিনি লড়াই করবেন অপরাধের বিরুদ্ধে, আর সাধারণ মানুষের জন্য বয়ে আনবেন নিরাপত্তার সুবাতাস।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd