1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 12:38 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নান্দাইল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত।

  • Update Time : Sunday, January 4, 2026

হুমায়ুন কবির।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায়”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।

আজ (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটির উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজসেবাকে আরও গতিশীল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। সেই সাথে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত থেকে সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd