1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 9:33 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

  • Update Time : Sunday, February 8, 2026

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে ৮ ফেব্রুয়ারি (রবিবার) প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ—এই চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এমন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় নির্বাচনের প্রাক্কালে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মতে, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি নারীবিদ্বেষী পোস্ট সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনসহ দেশের নানা নারী সংগঠন ও রাজনৈতিক দল একে ‘নারীবিদ্বেষী’ ও ‘মধ্যযুগীয় মানসিকতা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ক্রমেই জোরালো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণ বন্ধে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীর মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd