খ,ম, জায়েদ হোসেন,নাসিরনগর,
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
৫ আগষ্ট ২০২৪ পর ব্রাক্ষণবাড়ীয়া আদালতে দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া দুই দিনের ব্যবধানে বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা শাখার চার জন প্রভাবশালী নেতা ও নাসিরনগর উপজেলার চার ইউনিয়নের চারজন চেয়ারম্যান একদিনে জামিন পেয়েছেন।
মঙ্গলবার ২৪ ফেব্রায়ারী ২০২৬ সকালে জেলা ও দায়রা জজ আদালত এই তিন জন ও বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এক জনের জামিন আবেদন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলমান অবস্থা থাকায় নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়
জামিনপ্রাপ্ত চেয়ারম্যানরা হলেন, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব
ফারুকুজ্জামান ফারুক,গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ জিতু মিয়া, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া ও ভলাকুট ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান,মোঃ রুবেল মিয়া।