1. admin@moheshpurnews24.com : admin :
April 24, 2026, 5:04 pm
শিরোনামঃ
গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর ঐতিহ্যবাহী মীরের বাগানে ইচ্ছা পূরণের মেলা কোটচাঁদপুরে স্বর্ণের চেইন প্রতারণায় আটক নারী, বাদীকে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের পালংখালীতে ইয়াবা কাণ্ড: রহস্য, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নেত্রকোনায় বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সিজারের পর প্রসুতির মৃত্যুর অভিযোগ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক: কোস্ট গার্ডের অভিযান
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

  • Update Time : Friday, April 24, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগরে আলোচিত নারী হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে ২৩ এপ্রিল রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে গ্রেফতার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যার)।
ব়্যার সুত্রে জানায়, নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের গন্না গ্রামের সাফিয়া বেগমের সঙ্গে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তার প্রতিবেশীদের বিরোধ চলছিল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলাও হয়েছে। প্রায়ই এক পক্ষ অন্য পক্ষকে হুমকি-ধমকি দিত। এরই মধ্যে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে সাফিয়া বেগম প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাফিয়া বেগমের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাফিয়াকে মারাত্মকভাবে জখম করে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন সাফিয়াকে উদ্ধার করে পাশ্ববর্তী হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর বিবেচনায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
এ ঘটনায় ৩ মার্চ নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সাফিয়ার ছেলে।

ঘটনার শুরু থেকেই বিষয়টির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালায় ব়্যার। এরই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তুতবাড়ি বাজার এলাকা থেকে মোঃ সাহাদ আলী
(পিতা: ইদন মিয়া, গ্রাম: গন্না) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ব়্যার গ্রেফতারকৃত সাহাদ আলী সাফিয়া বেগম হত্যা মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
ব়্যার–৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব়্যার–৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd