খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ৩০মে বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার
হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের(প্রাছাস) উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বতর্মান শিক্ষক, এলাকার গুণীজন,শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের সভাপতি স্বপন কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে কথা বলার অপেক্ষা রাখে না। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। এমন আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে,তাদের মধ্যে দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলে।আমি আশা করছি আগামীতেও গুণীজনদের সম্মানিত করার এই ধারা অব্যাহত থাকবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাটিজের অধ্যাপক ডক্টর দেওয়ান নিয়ামুল করিম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হরিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল সালাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক এম এ আবু মুছা,সাবেক প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শিক্ষক রজব আলী, শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, শিক্ষক আবুল কাশেম চৌধুরী ও শিক্ষক অলি উল্লাহ ভূইঁয়া । প্রাক্তন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রভাষক মোহাম্মদ আবদুর রউফ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেওয়ান আজাদ মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক আহবায়ক এডভোকেট আবুল কাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী তিতন ফকির,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,প্রাছাসের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নয়ন হাসান,অধ্যাপক নাজমুল হাসান ছালেহ,মাহমুদুল হাসান,সাদনান জিহাদ প্রমূখ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৯ জন শিক্ষকদের হাতে সম্মানসূচক ক্রেস্ট,প্রয়াত ৪ জন শিক্ষকদের পরিবারের হাতে মরনোত্তর সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আলোকিত ৮ জন সাবেক শিক্ষার্থীকে গুণীজন ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।