
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নানএমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার ২৩আগস্ট রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাছরিনর কার্যালয়ে দুই পক্ষের সর্বোচ্চ নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে সমসাময়িক বিরোধের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ দুই পক্ষের নেতৃবৃন্দ।
সভায় উভয় পক্ষের নেতৃবৃন্দকে যেকোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, কর্মকাণ্ড ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়—এমন আচরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি সাঃ ও সিরাতুন্নবি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে উদযাপিত হবে—এটাই প্রত্যাশা।
এসময় এমপি এম এ হান্নান,শান্তি ও সম্প্রীতির নাসিরনগর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।