
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে নাসিরনগরে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,ঈদ সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ২২আগস্ট সকালে স্থানীয় প্রশিকা মানবিক কেন্দ্রের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মাজহারুল হক পাঠান রাব্বি ও মিলাদ উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আবদুল হাকিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আল-ক্বাদেরী।
প্রধান বক্তা ছিলেন জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ক্বাদেরী। উদ্বোধক ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি পীরজাদা মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা আশরাফুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,
দাতঁমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মাওলানা আবু বক্কর সিদ্দিক,শ্রীঘর দরবার শরীফের পীরজাদা মুফতি খন্দকার নজরুল ইসলাম,নাছিরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আলী আজম নৌশাদ,ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ নূরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ক্বারি রুহুল আমিন রেজা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের সভাপতি হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইন ।
অনুষ্ঠান শেষে স্মৃতি সংসদের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরণ এবং বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় অধিবেশনে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের দুই বছরের জন্য হাফেজ মোহাম্মদ আক্তার হোসাইনকে সভাপতি, মাওলানা আবদুল হাকিমকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন স্মৃতি সংসদের উপদেষ্টা জুবায়ের আহমেদ। পরে এক মিলাদ,কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করীম আলকাদরী। অনুষ্ঠানে শহীদ নুরুল ইসলাম ফারুকী স্মৃতি সংসদের নেতৃবৃন্দসহ পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন।