
খ,ম,জায়েদ হোসেন, নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর
উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম এ হান্নান এমপি । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী। অনুষ্ঠানে ৭০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, ১০০ জনকে থ্রি -পিস ও ৫০ জনকে হাজী রোমাল প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।