1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 9:51 am
শিরোনামঃ
হোয়াইক্যং ঝিমংখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি এম এ হান্নান

  • Update Time : Tuesday, May 19, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া):

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা বাসীসহ দেশের সর্বস্তরের জনগণের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি জননেতা এম এ হান্নান।

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এম এ হান্নান।  তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি করে থাকি। প্রকৃতপক্ষে কোরবানির পশুর মাংস আল্লাহর কাছে পৌঁছায়না, পৌঁছায় আমাদের তাকওয়া।
ঈদুল আযহার প্রকৃত শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক এই কামনা করে তিনি খুশির এই উৎসবে নাসিরনগর উপজেলা বাসীসহ দেশের সর্বস্তরের জনগনকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd