1. admin@moheshpurnews24.com : admin :
May 3, 2026, 10:57 am
শিরোনামঃ
নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ দুর্নীতির অভিযোগে তোলপাড় নীলফামারী-অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে এখনো নেই দৃশ্যমান ব্যবস্থা ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করল ৫৩ বিজিবি নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ,ভিজা ধানে অহন জালা বাইরসে,আবুদুব লইয়া কীবার চলবাম,কিছুই বুঝতাছি না টেকনাফে ‘সাবের ডাকাত’ বাহিনীর তাণ্ডব: নবম শ্রেণির ছাত্রী গুরুতর আহত, এলাকায় চরম আতঙ্ক কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে নিশাদ-নওশাদ দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। যৌন নিপীড়ন মামলায় রাজশাহীর সাংবাদিক কারাগারে নান্দাইলে তৃণমূলের ক্ষোভ: আজিজুল ইসলাম পিকুলকে সপদে ফেরানোর জোরালো দাবি।
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে পাকাধান তলিয়ে যাওয়ায় হতাশায় এক কৃষকের মৃত্যু।

  • Update Time : Sunday, May 3, 2026

খ,ম,জায়েদ হোসেন,‎ নাসিরনগর,
(ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধিঃ

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার হাওর বেষ্টিত নাসিরনগর উপজেলায় পানিতে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২মে) সকালে নাসিরনগর  
উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহাদ মিয়া (৫৬) ‎গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের ৯নং ওয়ার্ডে বাসিন্দা। ছয় বিঘা জমিতে ব্রি-২৯ ধানের আবাদ করেছিলেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাঁটতে মাঠে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর পুরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
জানাযায়,এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিহত আহাদ মিয়া এই জমি আবাদ করেছিলেন। সব ধান পানিতে ডুবে যাওয়ার দৃশ্য তিনি সহ্য করতে পারেননি।

‎পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম জানান, বর্ণনা অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

‎নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, “জমির সব ধান নষ্ট হয়ে যেতে দেখে আমার ভাই সহ্য করতে পারেনি। ঘটনাস্থলেই ঢলে পড়ে মারা যায়।” তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎স্থানীয় কৃষক দুধ মিয়া জানান, টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের প্রায় ৪ থেকে ৫ হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একই ঘটনায় অন্তত আরো তিনজন কৃষক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, জমিতে ধান কাটতে গিয়ে একজন কৃষকের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়েছে।
তার মৃত্যুতে রামপুর গ্রামের আকাশ- বাতাস ভারী হয়ে উঠেছে, এলাকায় বিরাজ করছে শোকের ছায়া, পরিবারে ‎শোকের মাতম।

‎এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, ‘উপজেলায় অনেক কৃষকের জমির ধান গত কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। একজন কৃষক ধান কাটতে গিয়ে জমিতে মারা গেছেন বলে জানতে পেরেছি। আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর পেয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাঁদের নাম ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে তাঁদেরকে সহায়তার ব্যবস্থা করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd