1. admin@moheshpurnews24.com : admin :
June 21, 2026, 6:31 pm
শিরোনামঃ
পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ.. ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা সেলিম রেজার ‘বিশ্ব বাবা দিবস’-এর শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ‎ ‎ নীলফামারীতে আলুর হীমাগার খরচ কমাতে মানববন্ধন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন ত্যাগ, সাহসিকতা ও রাজনৈতিক দূরদর্শিতায় উজ্জ্বল এক নারী নেতৃত্ব হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের জিরো টলারেন্স নেত্রকোনায় দায়িত্বে অবহেলায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে শোকজ নেত্রকোনায় ধৃত মাদক কারবারির পলায়ন নিয়ে প্রশ্নের মুখে পুলিশ
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

  • Update Time : Sunday, June 21, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ৭ বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত শনিবার ২০ জুন বিকেলে দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। সে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির সহযোগী।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে  খেলাধুলা করছিল, খেলার শেষে শনি পূজা দেখতে পাশের বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার তাকে কোলে তুলে আলাকপুর লালমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়।
  
ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে ঘটনা জানায়। শিশুটির দাদা জানান, নাতনির মন খারাপ ও শারীরিক কষ্ট দেখে বিস্তারিত জানতে পারেন। রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
  
নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ডাক্তারি পরীক্ষার পর ঘটনার বিস্তারিত ও প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd