1. admin@moheshpurnews24.com : admin :
March 18, 2026, 8:07 pm
শিরোনামঃ
নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮৫ জন দুঃস্থ অসহায় মানুষ। ফরিদপুরে মরহুম আব্দুল গফুর শেখের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ঝালকাঠিতে কাউন্সিলর প্রার্থী হানিফ হাওলাদারের ঈদ উপহার বিতরণ। বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় গোবিন্দগঞ্জে পুরাতন খাল পুনঃখননে নতুন সরকারের উদ্যোগ ‎উন্নয়নের ধারাবাহিকতায় কাজ শুর ‎ রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৪ চালকের অবস্থা আশঙ্কাজনক
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮৫ জন দুঃস্থ অসহায় মানুষ।

  • Update Time : Wednesday, March 18, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপন  উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের  ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
আজ বুধবার ১৮ মার্চ   বিকালে  উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে  উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ৫৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেককে ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা  এম এ হান্নান এমপি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি  বলেন, বিএনপি সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি  সাহেল আহমেদ,থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান,ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তির। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির এই সময়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া এই অর্থ তাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য মোট ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ থেকে ৫৮৫ জন অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার  টাকা করে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd