1. admin@moheshpurnews24.com : admin :
February 19, 2026, 10:53 pm
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে পানের বরজে ভয়াবহ আগুন: নিঃস্ব বহু চাষি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধা দরিদ্র মানুষের মাঝে ১০ টন চাল বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাবু হরিদাস চন্দ্র ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বেড়ীবাধে সবজির দাম নিয়ে সংঘর্ষ, আহত ১ নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি) হরিণাকুণ্ডুতে ৮ জন স্বাস্থ্য ক্যাডার এলেন নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর কুড়িগ্রামের সেই বাবার লাশ দাফন পরমান্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী পুত্রকে নিয়োগ প্রদানের অভিযোগ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি)

  • Update Time : Thursday, February 19, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকালে  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীনসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সামিউল বাছির,থানার ওসি তদন্ত  কৃষ্ণলাল ঘোষ,উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বিশ্বাস,উপজেলা পল্লী বিদ্যুেতর ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ

পরিষদের সদস্যরা। নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে এলাকার উন্নয়ন,জনসেবামূলক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন। নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান সকলের শুভেচ্ছা গ্রহণ করে নাসিরনগর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd