খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়াকে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার ৯ জুন দিবাগত রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আক্তার মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাবেক চেয়ারম্যান মো. আক্তার মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”গ্রেপ্তারকৃত আক্তার মিয়াকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান।
গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়।