1. admin@moheshpurnews24.com : admin :
March 30, 2026, 8:03 pm
শিরোনামঃ
জাহাজের আর অপেক্ষা নেই—জিরো ওয়েটিং টাইমে চট্টগ্রাম বন্দর বদলে যাবে ৩৭ নং ওয়ার্ড: মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার সুমন ভূঁইয়ার মহেশপুর ৩নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো: শান্ত ইসলাম দোয়া ও সমর্থন কামনা। হাটহাজারীতে সড়কে গেইট স্থাপন নিয়ে বিতর্ক, নিরাপত্তার যুক্তি বিবাদীর চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থতা কামনা ‎সুন্দরবনের ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র আস্তানা ধ্বংস, মালামাল জব্দ নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার রামেকে টেন্ডার ও নিয়োগ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে বাণিজ্য
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৩ লক্ষ টাকার অবৈধ রিং জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : Monday, March 30, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিল হুরল সংলগ্ন তিতাস নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০’ বাস্তবায়নে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’(রিং জাল) ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে তা  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ সোমবার ৩০ মার্চ বিকেলে  উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বিল হুরল সংলগ্ন তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে ৭০টি  রিং জাল এবং ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি সাহেল আহমেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন। এসময় নাসিরনগর থানা পুলিশ, উপজেলা মৎস্য ও ভূমি অফিসের স্টাফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন ।

জব্দকৃত এসব জাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হচ্ছে। বর্তমানে নদীতে পানি কম থাকায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় একদল অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকার করছে। এতে জলজ প্রাণী ও উপকারী জলজ কীটপতঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাহেল আহমেদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd