1. admin@moheshpurnews24.com : admin :
May 30, 2026, 7:13 pm
শিরোনামঃ
আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান সাদুল্লাপুর উপজেলায় প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার প্রধান আসামিকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গাইবান্ধা জেলার ইতিহাসে কথা বলে মাদক থামবে কিভাবে প্রশাসন যদি নীরব থাকে চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলমের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত। বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে মসজিদের তহবিল থেকে  কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৬।।

  • Update Time : Saturday, May 30, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় মসজিদের তহবিল থেকে কোরবানির জন্য ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।  
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নূর জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদের তহবিল থেকে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে ইছাপুর গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার ও নিজাম আলম এবং আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়। তবে তাদের মধ্যে যদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd