
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে এবং দলীয় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে
মঙ্গলবার (২৬ মে ) সকাল ১০টায় স্থানীয়
সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট বিএনপির কার্যালয়ে আমাগী ৩০ মে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী সফল করার লক্ষ্যে
দিকনির্দেশনা এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ- সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপর সহ- দপ্তর সম্পাদক মোঃ আব্বাস মিয়া, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্লাহ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়েদুল হক, উপজেলা
যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের সেন্টু, শ্রমিক দলের আহবায়ক মোঃ ইমরান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোঃ আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম আহবায়ক একেএম তাকিউল ইসলাম প্রমুখ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী ৩০ মে তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় স্থানীয়ভাবে সফলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সভায় নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।