
খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়ায় অবস্থিত হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান।
আজ রবিবার ১০ মে সকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লা পাড়া হ্যাচারি ও আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।
পরিদর্শনকালে তিনি খামারের সার্বিক কার্যক্রম, হাঁসের উৎপাদন ব্যবস্থা ও হ্যাচারির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা , এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।