1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 5:04 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এম এ হান্নান এমপি

  • Update Time : Sunday, July 5, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩ টি প্রকল্প ইট সলিং,রিটার্নিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার ৫ জুন সকাল থেকে স্পটবোটে পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় হাওর বেষ্ঠিত চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩ টি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য  জননেতা এম.এ.হান্নান এমপি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা  কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,  জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ  ইব্রাহিম ভূইঁয়া রেনু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জিয়াউল করীম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,মানবাধিকার সম্পাদক লিটন রায়, পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান বাবু,সভাপতি সোহরাব খান,সাধারণ সম্পাদক আছাব মিয়া,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ ভূইঁয়া,যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ উপজেলা ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এম এ হান্নান বলেন, “গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।” সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান। বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd