1. admin@moheshpurnews24.com : admin :
May 26, 2026, 7:09 pm
শিরোনামঃ
নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন নাসিরনগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সাদুল্লাপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে কোরবানির পশুর খাজনা আদায়ের অভিযোগ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও শিশুকন্যাসহ একই পরিবারের ৩ জন নিহত হ্নীলায় “হাফসা এন্ড আরাফাত মোবাইল মিডিয়া” — আধুনিক মোবাইল ও ডিজিটাল সেবার বিশ্বস্ত ঠিকানা আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আযহার জামাত নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, ড্রোন ও সিসিটিভিতে নজরদারিতে থাকবে পুরো এলাকা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে কৃষকের দেড় একর জমিতে পরজীবী উদ্ভিদ ছড়িয়ে পাট গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা
ব্রেকিং নিউজঃ

নাসিরনগর চাতলপাড়ে মেঘনা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

  • Update Time : Tuesday, May 26, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে মেঘনা নদীর বাম তীর ভাঙনের হাত থেকে জনপদ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে অস্থায়ী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা কৃষ্ণ লাল সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাহে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা প্রণয়জিৎ।
এছাড়াও উপস্থিত ছিলেন চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব খান, সাধারণ সম্পাদক আসাব মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, নদীভাঙন কবলিত মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তিনি ভাঙন রোধে চর কাটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, চাতলপাড় ইউনিয়নের ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে নদীর তীর সংরক্ষণের এ কার্যক্রম স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd