খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নে কাসেম বাজারে অবৈধ ভাবে গড়েউঠা ২১ টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ নেতৃত্বে আজ বুধবার ১৩ মে সকাল থেকে দুপুরে পর্যন্ত নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালীউতা গ্রামের কাসেম বাজারে খাস খতিয়ান ভুক্ত ০.৪০ একর ভূমি দখল করে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাহেল আহমেদ জানান, আধাপাকা ও টিনসেটের ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ,স্থানীয় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ।