1. admin@moheshpurnews24.com : admin :
October 21, 2026, 4:35 am
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

নাসিরনগর সদরে তিনতলা ভবনে  দুঃসাহসিক ডাতাতি

  • Update Time : Friday, March 13, 2026

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে একটি ফ্ল্যাট বাসায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে।

উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেট সংলগ্ন উত্তর পাড়ায় নাসিরনগর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: মাঈন উদ্দীন শান্তর মালিকানাধীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রওশন আরা আহম্মদ আঁখি। ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন বাড়ির মালিক মো: মাঈন উদ্দীন শান্ত নিজেই।

রওশন আরা আহম্মদ আঁখির স্বামী ঢাকায় চাকরি করেন। সন্তান ও বাবাকে নিয়ে নাসিরনগরের ওই বাসায় বসবাস করেন রওশন আরা আহম্মদ আঁখি। রমজানের শুরুতে (১৯ ফেব্রুয়ারি) ছুটি কাটাতে বাসায় তালা দিয়ে তিনি সন্তানকে নিয়ে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এ সময় নিকটাত্মীয়রা মাঝেমধ্যে এসে বাসাটি দেখে যেতেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাড়ির মালিক মাঈন উদ্দীন শান্ত তিনতলায় গিয়ে দেখেন ভাড়াটিয়ার বাসার দরজা খোলা। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভেতরে উঁকি দিয়ে তিনি চুরির ঘটনা দেখতে পান। ঘরে ঢুকে দেখা যায়, স্টিলের আলমারি ভেঙে ড্রয়ারগুলো খুলে কাপড়চোপড় ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখা হয়েছে।

ওয়ারড্রোবের ভেতরের জিনিসপত্রও তছনছ অবস্থায় পড়ে আছে। মেঝেতে পড়ে ছিল স্বর্ণের খালি বাক্স। ঘরের বিছানাপত্রসহ প্রায় সবকিছুই তছনছ করা হয়েছে।
ঘটনা বুঝতে পেরে প্রভাষক মাঈন উদ্দীন শান্ত তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ভাড়াটিয়া প্রভাষক রওশন আরা আঁখিকে এবং নাসিরনগর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন। পরে বিকেলে নাসিরনগর থানার এসআই সুমন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd