1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:22 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস ও নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের দাবিতে মানববন্ধন

  • Update Time : Sunday, March 8, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, র‌্যালি, মানববন্ধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রবিবার দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। সভায় সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অধিদপ্তরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জীবনের প্রতিটি অর্জনের পেছনে নারীদের অবদান রয়েছে। তিনি ব্যক্তিগত জীবনের একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, ১৯৯১ সালে বিয়ের সময় স্ত্রীর জন্য নির্ধারিত ৩০ হাজার টাকা দেনমোহর সম্প্রতি তিনি ৩ লাখ টাকা পরিশোধ করেছেন, যা স্ত্রীর ন্যায্য অধিকার। একইভাবে মেয়ের বিয়ের সময়ও জামাতার কাছ থেকে নির্ধারিত দেনমোহর আদায় করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম।পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চার কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমোক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শহরে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি আকতারুল আলম।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান এবং জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানো, নারী প্রার্থীদের মনোনয়ন ও সহায়তা প্রদান এবং নারীর অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টিআইবি ও সনাক নীলফামারীর এরিয়া কোঅর্ডিনেটর—সিই মোঃ আসাদুজ্জামান। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের সদস্যসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd