1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 5:54 pm
শিরোনামঃ
কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহযোগীতায় সরকারি খাস জমি দখলের অভিযোগ

  • Update Time : Monday, December 22, 2025

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড় সংলগ্ন এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালনের অভিযোগও করেছেন এলাকাবাসী।

অভিযুক্ত ব্যক্তি জয়ন্ত রায় (পিতা: বোতনাথ রায়), ওয়ার্ড নং–০৭, গোড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের মসজিদের পাশে রাস্তার পূর্বদিকে অবস্থিত সরকারি খাস জমিতে তিনি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন জয়ন্ত রায়। অথচ তার নিজ নামে প্রায় ৩০ বিঘা জমি থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে সরকারি জমি দখলের চেষ্টা করছেন, যা প্রচলিত ভূমি আইন ও সরকারি সম্পত্তি সংরক্ষণ নীতিমালার পরিপন্থী।

জানা যায়, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেনের নির্দেশে ২২ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১১টায় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য লালবাবু ও ইউনিয়ন চৌকিদার আবু বক্কর ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শনে যান। তবে পরিদর্শনের পর অভিযুক্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা অর্থের বিনিময়ে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিদর্শন শেষে ইউপি সদস্য লালবাবু ও চৌকিদার আবু বক্কর অভিযুক্তের সঙ্গে নুর মোহাম্মদ হোটেলে চা-নাস্তা করেন এবং পরবর্তীতে সরকারি খাস জমিতে পাকা ঘর নির্মাণের বিষয়টি কার্যত অনুমোদন দিয়ে দেন।

এলাকাবাসীর দাবি, সরকারি খাস জমি দখলের মতো গুরুতর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ সংরক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd