1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 5:17 pm
শিরোনামঃ
নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন পূর্বতারাপাশায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতার জোয়ার, চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল।
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মা-মেয়ে গুরুতর আহত হাসপাতালে ভর্তি

  • Update Time : Sunday, May 31, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঠারী পাড়া গ্রামে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধা ও তার মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আঃ সামাদ তার জীবদ্দশায় সকল সম্পত্তি স্ত্রী ও সন্তানদের মধ্যে বণ্টন করে দেন। সেই বণ্টনের ভিত্তিতে পরিবারটি দীর্ঘদিন ধরে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছিল। আঃ সামাদ তার প্রথম স্ত্রী র সাথে বসবাস করেন।তবে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীর সন্তানদের সঙ্গে প্রথম স্ত্রীর পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান ছিল, যা ধীরে ধীরে উত্তেজনার রূপ নেয়।
রবিবার (৩০মে) আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয় স্ত্রীর চতুর্থ সন্তান মোকতারুল (২৬) প্রথম স্ত্রী জাহানারা (৭৫) ও তার মেয়ে আলেমা (৬০)-এর দখলকৃত জমির সীমানার ভেতরে গাছ লাগাতে গেলে তারা বাধা প্রদান করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্য আহসান হাবিব শামীম (১৭), শাকিব (১৫), মীম আক্তার (২০), ইতি আক্তার (১৮), লাভলি আক্তার (৪৫) এবং মোকতারুল (২৬) মিলে প্রথম পক্ষের জাহানারা ও তার মেয়ে আলেমাকে মারধর করে গুরুতর জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আঃ সামাদ এগিয়ে গেলে তিনিও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd