1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 10:45 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইলেন-এটিএম আজহারুল ইসলাম

  • Update Time : Monday, February 2, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে নৌকা-ধানের শীষ-লাঙল সবাইকে দেখেছেন এবার দাঁড়িপাল্লাকে দ্যাখেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সবার আগে দুর্নীতি বন্ধ করবে, এর ফলে দেশের অর্ধেক কাজ হয়ে যাবে।
সোমবার বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নীলফামারী-০২ আসনে(সদর) ১১দলীয় জোট মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

পৌর জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোঃ সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার বক্তব্য দেন।

প্রধান অতিথি এটিএম আজহারুল ইসলাম বলেন, একটি দলের নেতা ১৭বছর পর দেশে এসে নির্বাচনী সভায় বলছেন আমরা পালাই না।
পালিয়ে গিয়ে আবার ফিরে এসে মিথ্যা কথা বলছেন। মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণ জেগে উঠেছে, জামায়াতকে সমর্থন দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেন, যুবকরা এখন ইনসাফের পক্ষ্যে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনসাফের পক্ষে অবস্থান নেবে এবং দাড়িপাল্লাকে নির্বাচিত করবে।

তিনি বলেন, একটি দলের গেল দেড় বছরে ৫’শ দিনের আমলনামায় দেখা গেছে তারা নিজেদের অর্ন্তকোলহে ডাবল সেঞ্চুরী করেছে। ২শত মানুষ হত্যা হয়েছে। তারা তাদের মধ্যেই নিরাপদ নয়, তাহলে তাদের হাতে দেশ কিভাবে নিরাপদ থাকবে।
জনগণকে ভুল সিদ্ধান্ত না নেয়ার আহবান জানিয়ে সাদিক কায়েম বলেন, দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী।
সমাবেশে ১৫টি ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd