1. admin@moheshpurnews24.com : admin :
March 5, 2026, 2:57 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার সোনাহাট সেতু পরিদর্শনে নবনির্বাচিত এমপি সবার আগেই বাংলাদেশ, বদলে দাও বদলে যাও—আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি সরওয়ার জামাল নিজাম আন্তর্জাতিক বিশ্বতান দোলপূর্ণিমা উৎসব উদযাপন–২০২৬ সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার কর্মগুনে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন নির্বাচিত পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে দুই হাজার সাইকেল নিয়ে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, December 16, 2025

আব্দুস সালাম,নীলফামারীঃ
নীলফামারী জলঢাকায় ১৬ই ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ‘VICTORY CYCLE RALLY 2K25’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। র‍্যালিটিতে প্রায় ২০০০ সাইকেলের অংশগ্রহন করে। বর্ণাঢ্য র‍্যালিটি জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় র‍্যালিটি ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক ডোমার ডিমলা রোড, জলঢাকা বাস স্ট্যান্ড,জলঢাকা উপজেলা পরিষদ চত্বর জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মহসিন আলী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা বহন করেন। “শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম” স্লোগানে পুরো জলঢাকা শহর মুখরিত হয়ে ওঠে। স্লোগান ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি শেষে অংশ গ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd