1. admin@moheshpurnews24.com : admin :
October 17, 2026, 11:23 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে প্রশাসকের আয়োজনে শ্রমিক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, May 1, 2026

আব্দুস সালাম, নীলফামারী প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে ‘শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’ এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১লা মে ২০২৬ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসন এর আয়োজনে নীলফামারীর বিভিন্ন শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ শফিউল আলম ও বাংলায় অনুবাদ করেন, মোঃ মাজেদুল ইসলাম সংগীত শিল্পী নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদ নীলফামারী।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে কয়েক হাজার মানুষের একটি বিশাল শোভাযাত্রা অংশগ্রহণ করেন। এছাড়া জেলা বিএনপি ও যুবদল,শ্রমিকদল,বৈষম্য বিরোধীদের নেতৃত্বে একটি গ্রূপসহ বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল সহ সমাবেশে অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মিজানুর রহমান চৌধুরী (শামীম)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি জনাব মোঃ ফারুক আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী।

আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আন্তাজুল ইসলাম উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী জেলা শাখা,জেলা বিএনপির আহবায়ক জনাব মীর সেলিম ফারুক, বিএনপি নেতা মোস্তফা প্রধান বাচ্চু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নীলফামারী জেলা সভাপতি জনাব প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান,আহম্মেদ রায়হান প্রধান উপদেষ্টা রিক্সা ও ভ্যান শ্রমিক ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখা, মোঃ নুরুল ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী সদর উপজেলা শাখা, বাবু তুসার কান্তি রায় ও খেলাফত মজলিসের জেলা সভাপতি সহ অনেকে।

বক্তারা শ্রমিক দিবস টি কখন, কাদের আত্মত্যাগের বিনিময়ে হয়েছিল সেটি সম্পর্কে আলোচনা করেন। সেইসাথে, উত্তরা ইপিজেড সহ বিভিন্ন কল কারখানার শ্রমিকদের ন্যায্য মুল্যের দাবী তুলে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি অবগত করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব জোতি বিকাশ চন্দ্র রায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নীলফামারী। তিনি শ্রমিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য শোনার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd