1. admin@moheshpurnews24.com : admin :
March 25, 2026, 8:13 pm
শিরোনামঃ
হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে নিষিদ্ধ পাহাড় কাটেছে এক প্রভাবশালী চক্র ৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান: দোয়া ও সমর্থন কামনা টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। নাসিরনগর গোয়ালনগরে সংঘর্ষে মৃত্যুর খাতায় যোগ হলো আরো ১জনের। গাইবান্ধায় খন্দকার আহাদ আহমেদ ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় গণহত্যা দিবস টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৯ আসামি গ্রেফতার কোটচাঁদপুরে শয্যাশায়ী ইন্তাজুলের আর্তনাদে সাড়া মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও এনামুল হাসান জনগণের সেবা করার জন্য পাশে তাকার সুযোগ চাইতেছেন জাগীর আহমদ,
ব্রেকিং নিউজঃ

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় গণহত্যা দিবস

  • Update Time : Wednesday, March 25, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় নীলফামারী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

শহীদদের স্মরণে রাষ্ট্রের পক্ষে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর পুলিশ সুপার শেখ জাহেদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে শহীদদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ২৫শে মার্চের সেই ভয়াবহ গণহত্যা বিশ্ব ইতিহাসের এক কালো অধ্যায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় বাঙালির আত্মত্যাগের মহিমা এবং স্বাধীনতার জন্য চরম মূল্য দেওয়ার ইতিহাস। নতুন প্রজন্মের কাছে এই সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd