1. admin@moheshpurnews24.com : admin :
March 6, 2026, 12:40 am
শিরোনামঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত‌ চেয়ারম্যান পদপ্রার্থী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জে সংঘর্ষ, নিহত ১ কিশোরগঞ্জে পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাত, সম্পাদক সোহেল চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল অসুস্থ সাংবাদিক মোজাম্মেল হককে দেখতে গেলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ‎ গাইবান্ধা-৪(গোবিন্দগঞ্জ)আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সফরসূচি.. ঈদে ছোট পর্দায় ঝলক দেখাতে প্রস্তুত উঠতি অভিনেতা আলমগীর কবীর মইনিয়া যুব ফোরাম আনোয়ারা উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার
ব্রেকিং নিউজঃ

নীলফামারীর হাজীগঞ্জে সরকারি জমিতে অবৈধ দখল: উদ্ধার অভিযানে একাধিক অভিযোগ

  • Update Time : Saturday, January 3, 2026

আব্দুস সালাম,নীলফামারীর প্রতিনিধিঃ

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব দিকে সরকারি খাস জমি দখল, দখল বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণের একাধিক অভিযোগ উঠেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, জয়ন্ত রায় (পিতা-ব্রোথনাথ রায়) গত ২১ ডিসেম্বর ২০২৫ সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে পাকাঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি জানাজানি হলে ২২ ডিসেম্বর গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আলমগীর হোসেনের নির্দেশে ইউপি সদস্য লালবাবু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার ভূমিকা নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে ২২ ডিসেম্বর বিকেলে নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে নিষেধাজ্ঞা প্রদান করেন। এরপর ২৩ ডিসেম্বর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করে পাকাঘর নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করে।

তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে জয়ন্ত রায় বিভিন্ন কৌশলে নির্মাণকাজ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যান। ৩০ ডিসেম্বর জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের নির্দেশনায় ইউনিয়ন ভূমি অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে জয়ন্ত রায়ের ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের সরকারি খাস জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের স্থাপনা ভেঙ্গে ফেলে এবং ভবিষ্যতে পুনরায় দখল বা নির্মাণ কার্যক্রম চালালে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা প্রদান করে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, জয়ন্ত রায় প্রায় চার বছর আগে একই এলাকায় আনুমানিক চার শতক সরকারি খাস জমি দখল করে তিনটি পাকা দোকানঘর নির্মাণ করেন। উল্লেখযোগ্য তিনি সম্পদের প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড ভূমি ব্যবস্থাপনা আইন-২০০১, সরকারি সম্পত্তি (অবৈধ দখল উচ্ছেদ) আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া একই এলাকার হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে মো: আফজাল হোসেন প্রায় ২০০ মিটার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকান মার্কেট নির্মাণ করেছেন। বর্তমানে ওই মার্কেটে ৮টি দোকান ঘর রয়েছে। এছাড়াও তিনি সরকারি খাস জমি ৫ জনের কাছে বিক্রি করেছেন, যা সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তি হস্তান্তরের শামিল।

আরও গুরুতর অভিযোগ হিসেবে জানা যায়, একই এলাকায় মো: আফজাল হোসেন একটি মসজিদ স্থানান্তর করে সরকারি খাস জমি বিক্রি করেছেন। ধর্মীয় স্থাপনার জায়গা বিক্রি করায় স্থানীয়রা চরম আপত্তিকর ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে গোড়গ্রাম ইউনিয়নের প্রশাসক মো: আলমগীর হোসেন বলেন, আমি সরেজমিনে পরিদর্শন করে দেখেছি হাজীগঞ্জ বাজারের কাঞ্চনপাড়া মোড়ের পূর্ব পাশে জয়ন্ত রায় ও আফজাল হোসেনের নির্মিত দোকানগুলো সরকারি খাস জমিতে আছে। বিষয়টি আমি নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করেছি।

নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা: মলি আক্তার বলেন, সরকারি খাস জমি কেউ দখল বা বিক্রি করতে পারে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, সরকারি খাস জমি দখল বা পজিশন বিক্রির কোনো সুযোগ নেই। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd