
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫ টায় জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার, র্যাব-১৩ এর ডিএডি ফয়েজ আহমেদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ সামসুল হক শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ্ এবং সঞ্চালনা করেন কার্যনির্বাহী সদস্য আব্দুর রশিদ।
অনুস্ঠানের শুরুতে প্রধান অতিথিকে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পদক ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়াও, ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।