1. admin@moheshpurnews24.com : admin :
April 8, 2026, 3:28 pm
শিরোনামঃ
ডাচ্ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জলিলপুর জাগরণী যুব কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় বিনামূল্য চোখের ছানি অপারেশন ভোলাহাটে কৃষি পুনর্বাসন সহায়তায় বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ কে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচছা হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত মনপুরা হিসাব রক্ষণ অফিসে লাগামহীন অনিয়ম, আট মাস ধরে অনুপস্থিত কর্মকর্তা, সেবা পেতে চরম ভোগান্তি।। হরিণাকুণ্ডু উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার বাচ্চু মিয়ার যোগদান। ডিবির অভিযানে তারাপাশায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ২.৫ কেজি গাঁজা নেত্রকোনায় হামের সংক্রমণ বাড়ছে, আক্রান্ত ১ শিশুর মৃত্যু বেগমগঞ্জে স্বাস্থ্য সহকারী হুমায়ুন কবিরের বিরুদ্ধে সহকর্মীর টাকা আত্মসাৎ এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নীলফামারী প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে রাব্বী-সিয়াম সভাপতি, সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত

  • Update Time : Tuesday, April 7, 2026

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যতিক্রমী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সভাপতি পদে। সমান ভোট পাওয়ায় সভাপতি হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে পালন করবেন দুই প্রার্থী—হাসান রাব্বী প্রধান ও মনঞ্জুরুল আলম সিয়াম। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মিল্লাদুর রহমান মামুন।

সোমবার (৬ এপ্রিল) প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বী প্রধান এবং মাছরাঙা টেলিভিশনের মনঞ্জুরুল আলম সিয়াম সমান সংখ্যক ভোট পান। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়—দু’জন এক বছর করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন বিপুল ভোটে জয়লাভ করেন।

নির্বাচনের অন্যান্য পদে বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ ২৪)।

দপ্তর সম্পাদক এম.আর চৌধুরী রাজু (ডেইলি সান), অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। অবশিষ্ট দুই পদে—সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সামসুল ইসলাম জানান, প্রেসক্লাবের ৫২ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

এদিকে, সমান ভোটে সভাপতি নির্বাচন এবং দায়িত্ব ভাগাভাগির সিদ্ধান্ত নীলফামারী প্রেসক্লাবের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা ভবিষ্যতে সংগঠনের ঐক্য ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd