1. admin@moheshpurnews24.com : admin :
October 18, 2026, 6:35 am
শিরোনামঃ
কোস্টগার্ডের সফল অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনার মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি নেত্রকোনায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পৌর কবরস্থানের পরিচ্ছন্নতা অভিযান সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ মহেশপুরে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি মতিয়ার রহমান।
ব্রেকিং নিউজঃ

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • Update Time : Friday, April 17, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি এবং নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেরপুর জেলা, মাহফুজা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ময়মনসিংহ ও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে” নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

এসময় উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) নেত্রকোণা, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ), মায়িশা ফান্নানা সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যবৃন্দ। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে নেত্রকোণা জেলা পুলিশ বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd