1. admin@moheshpurnews24.com : admin :
October 20, 2026, 8:26 pm
শিরোনামঃ
গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত ফরিদপুরে গোপালপুর বাবুপাড়া সন্তোষ বাবুর বাড়ীতে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব প্রধানমন্ত্রী রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনা দিলেন দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় ছোট বাজার থেকে ঘোরাঘুরির সময় রোহিঙ্গা নাগরিক আটক

  • Update Time : Tuesday, June 9, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোণা জেলা শহরে সোমবার রাতে ছোটবাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. কারিম (৩০)। তিনি কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি নেত্রকোণা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুলের নেতৃত্বে একটি চৌকস টিম জেলা শহরের ছোটবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মো. কারিমকে আটক করে। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে “সোনারতরী পরিবহন” নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন। তবে কী উদ্দেশ্যে তিনি জেলায় এসেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার-এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd