1. admin@moheshpurnews24.com : admin :
May 20, 2026, 11:31 pm
শিরোনামঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ কাঠালিয়ায় এমপি ডা. মাহমুদা মিতুকে গণসংবর্ধনা ও মতবিনিময়। ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ বিষয়ে অংশীজনদের সাথে সেমিনার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নেত্রকোণায় জাল সনদে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে চাকরির অভিযোগ ভৈরবে পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের প্রধান উমান মিয়া গ্রেফতার ​সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি গ্রেপ্তার
ব্রেকিং নিউজঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ ‎সুন্দরবনে ফের ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ কাঠালিয়ায় এমপি ডা. মাহমুদা মিতুকে গণসংবর্ধনা ও মতবিনিময়। ফরিদপুরে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ বিষয়ে অংশীজনদের সাথে সেমিনার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক নাসিরনগরে রাতের আঁধারে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভয়াবহ সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর- লুটপাট। চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নেত্রকোণায় জাল সনদে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে চাকরির অভিযোগ ভৈরবে পুলিশের অভিযানে মাদক সিন্ডিকেটের প্রধান উমান মিয়া গ্রেফতার ​সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী দোসর রনি গ্রেপ্তার

নেত্রকোণায় জাল সনদে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে চাকরির অভিযোগ

  • Update Time : Wednesday, May 20, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোণার বারহাট্টায় আবুল হাসেম নামে এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগ উঠেছে। অভিযুুক্ত শিক্ষক ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে নল্লা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত একই গ্রামের আবদুল জব্বারের পুত্র। তিনি ২০১৮ সালের ৫ মার্চ হতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদান করেন। বর্তমানে ২০২৩ সালের মার্চ মাসের ৭ তারিখ হতে নল্লা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত। অভিযুুক্ত শিক্ষক আবুল হাসেম জাল সনদে নল্লা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত আছেন মর্মে গত ২২ এপ্রিল কেন্দুয়া উপজেলার ক্বারী আব্দুল জোব্বারের পুত্র মো. হাবিবুল্লাহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের তদন্তপূর্বক আইনানূগ ব্যবস্থা গ্রহণের তিনি দাবী জানান। অভিযোগ সূত্রে জানা যায়, আবুল হাসেম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর অধিনে “জামিয়া মিফতাহুল উলূম” মাদ্রাসা বারহাট্টা রোড নেত্রকোণা হতে “হিফজুল কুরআন” পরিক্ষায় ২০০১ সালে উত্তীর্ণ হন এবং জামিয়া দ্বীনিয়া শামছুল উলুম মাদ্রাসা মতিঝিল হতে ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হন। হিফজুল কুরআন পরিক্ষার সনদে নাম “আবুল হাশিম” এবং তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস পরিক্ষার সনদে নাম “হাফেজ মোহাম্মদ আবুল হাসেম।

সরেজমিনে গিয়ে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে নল্লা গ্রামে মসজিদ সংলগ্ন একটি হাফেজিয়া মাদরাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের সাইনবোর্ড লাগানো তবে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কোনো সাইনবোর্ড লাগানো নাই। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসেম দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং আবুল হাসেমের স্ত্রী মরিয়ম আক্তার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক। এছাড়াও আবুল হাসেমের ভাতিজা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মারিয়া আক্তার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী হিসাবে কর্মরত। জাল সনদের বিষয়ে অভিযুক্ত আবুল হাসেম অকপটে স্বীকার করে বলেন, তিনি কোনো বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ না করেও হুজুরকে বলে সনদ সংগ্রহ করেছেন। তবে বোর্ডে যাচাই করলে তার শিক্ষার সনদের কোনো প্রমাণ পাওয়া যাবেনা।

অভিযুুক্ত শিক্ষক আবুল হাসেমের জাল সনদে চাকরির বিষয়টি জানাজানি হলে তিনি গত ২০ মার্চ নেত্রকোণার পূর্বধলা উপজেলার “জামিয়া ইসলামিয়া, জারিয়া নাটেরকোণা” ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ায় আরেকটি সনদ সংগ্রহ করেন।“জামিয়া ইসলামিয়া, জারিয়া নাটেরকোণা” ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আহাদ জানান, বারহাট্টা উপজেলার নল্লা গ্রামের আবদুল জব্বারের পুত্র আবুল হাসেম ২০২৬ সালের ২০ এপ্রিল মাদরাসায় এসে ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ার জরুরী ভিত্তিতে একটি সনদের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আমাদের কাছে একটি সনদের আবেদন করেন। ভর্তি রেজিস্টারের দায়িত্বে থাকা মুফতী রাকিবুল ইসলাম জানান, ভর্তি রেজিস্টারে আবুল হাসেমের নাম রয়েছে। যার কারণে আবুল হাসেমকে ২০২৬ সালের ২০ এপ্রিল তারিখে ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ার একটি সনদ প্রদান করি এবং ২৩ এপ্রিল সনদপত্র যাচাই-বাছায়ের প্রত্যয়ন নিয়ে যান। “জামিয়া ইসলামিয়া, জারিয়া নাটেরকোণা” ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আহাদ বলেন, পরক্ষণে জানতে পারলাম ইতো:পূর্বে আবুল হাসেম জামিয়া দ্বীনিয়া শামছুল উলুম মাদ্রাসা মতিঝিল হতে ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ার সনদ সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক হিসাবে কর্মরত আছেন। একই ব্যক্তি একই সনে “জামিয়া ইসলামিয়া, জারিয়া নাটেরকোণা” এবং “জামিয়া দ্বীনিয়া শামছুল উলুম মাদ্রাসা মতিঝিল” হতে কিভাবে পাস করে এটা তদন্ত করে আসল রহস্য উদঘাটন করার তিনি দাবী করেন।

আরও জানা যায়, জামিয়া ইসলামিয়া, জারিয়া নাটেরকোণা” মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা ইমদাদুল হক জানান, ভর্তি রেজিস্টারের দায়িত্বে থাকা মুফতী রাকিবুল ইসলাম কথার ভিত্তিতে বারহাট্টা উপজেলার নল্লা গ্রামের আবদুল জব্বারের পুত্র আবুল হাসেমকে ২০২৬ সালের ২০ এপ্রিল ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ার সনদপত্রে স্বাক্ষর করেছি। পরক্ষণে জানতে পারলাম একই দিনে একই সময়ে তিনি একই বিষয়ে “জামিয়া দ্বীনিয়া শামছুল উলুম মাদ্রাসা মতিঝিল” মাদরাসা হতে আরেকটি সনদপত্র সংগ্রহ করেন এবং ঐ সনদপত্রের ভিত্তিতে তিনি চাকরি করছেন। তিনি প্রশ্ন করেন, একই সময়ে একই ব্যক্তি একই বিষয়ে দুই মাদরাসা থেকে কিভাবে সনদপত্র গ্রহণ করলো? যেকোন একটি সনদপত্র জাল হতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য বের করার তিনি দাবী করেন। ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয় পরিচালিত জেলায় ১৯ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা পরিচালিত রয়েছে। আবুল হাসেম সহ বিভিন্ন শিক্ষকের সনদপত্র জালিয়াতির অভিযোগ উঠায় গত ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম স্বাক্ষরিত একটি পত্র শিক্ষকদের স্ব-স্ব প্রতিষ্ঠানে সনদপত্র সহ প্রেরণ করা হয়। সনদপত্রটি যাচাই-বাচাই করে লিখিতভাবে ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম বরাবর প্রেরণের অনুরোধ করা হয়।

অন্যদিকে কলমাকান্দা উপজেলায় কর্মরত শিক্ষক আল আমিন জানান, সনদপত্র যাচাই-বাচাই সংক্রান্ত চিঠি এবং সনদপত্র অফিস থেকে সবাইকে দিয়েছেন। নিজ দায়িত্বে যাচাই-বাচাই করে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়ার জন্য। তিনি বলেন, এটা অফিসিয়াল নিয়ম না। অফিসিয়াল নিয়ম অনুযায়ী ডাকযোগে স্ব-স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করা উচিৎ। তাহলে সনদপত্র সঠিকভাবে যাচাই-বাচাই হতো। সনদপত্র যাচাই-বাচাই সংক্রান্ত চিঠি এবং সনদপত্র অফিস থেকে হাতে হাতে দেওয়ায় জাল সনদধারীরা সনদপত্র যাচাই-বাচাই সংক্রান্ত প্রত্যয়নও জাল করে জমা দিবে বলে তিনি মন্তব্য করেন। ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আবুল হাসেম ২০১৮ সালের ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশনে শিক্ষক হিসাবে যোগদানের সময় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর অধিনে “জামিয়া মিফতাহুল উলূম” মাদ্রাসা বারহাট্টা রোড নেত্রকোণা হতে “হিফজুল কুরআন” পরিক্ষায় ২০০১ সালে উত্তীর্ণ এবং জামিয়া দ্বীনিয়া শামছুল উলুম মাদ্রাসা মতিঝিল হতে ২০০৩ সালে তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস বিভাগে উত্তীর্ণ হওয়ার সনদপত্র অফিসে জমা দেওয়া ছিল। যেখানে হিফজুল কুরআন পরিক্ষার সনদে নাম “আবুল হাশিম” এবং তাকমীল অথাৎ দাওরায়ে হাদিস পরিক্ষার সনদে নাম “হাফেজ মোহাম্মদ আবুল হাসেম”। গত ২৪ এপ্রিল দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় কর্মরত সকল শিক্ষক কর্মচারীর যোগদান ফাইল উপপরিচালক তার চেম্বারে নিয়ে যান। পরবর্তী সময়ে অভিযুক্ত আবুল হাসেমে যোগদান ফাইলপত্র উপপরিচালক নিজ হেফাজতে রেখে অন্যগুলো ফেরৎ দেন। ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিচালক শাহ আলম অভিযুক্ত শিক্ষক আবুল হাসেমের অভিযোগের বিষয়ে জানান, কোনো অনিয়ম নেই। অনিয়ম থাকলে তিনি দেখবেন বলে আশ্বাস দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা জানান, অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd