1. admin@moheshpurnews24.com : admin :
March 31, 2026, 8:06 pm
শিরোনামঃ
মোঃ সাহাব উদ্দিন: সময়ের পথে এক মানুষের ইতিহাস রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে মেগা প্রকল্প উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী, চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা কাস্টমস ও বিজিবি সহ চোরাকারবারিদের সংঘবদ্ধ সিন্ডিকেটেরাই করছেন সরকারের রাজস্বের অর্থ হরিলুট চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!! কৃষকের হক মারতে গিয়ে হাতেনাতে ধরা জিসাস নেতা: কোটচাঁদপুরে কৃষি কর্মকর্তার সাহসী পদক্ষেপ নেত্রকোণায় বেড়েছে হামের প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৬ শিশু ঝালকাঠী’র কাঠালিয়ায় আড়াই লাখ টাকায় বিক্রি খটক মাছ
ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় বেড়েছে হামের প্রকোপ: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৬ শিশু

  • Update Time : Tuesday, March 31, 2026

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা :
নেত্রকোণায় হামের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ছয়জন শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (দুপুর পর্যন্ত) চারজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাম আক্রান্ত রোগীদের জন্য সদর হাসপাতালে আলাদা ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। সেখানে আইসোলেটেড ইউনিটে রোগীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আক্রান্ত শিশুদের অভিভাবকেরা জানান, জ্বর, শরীরে র‍্যাশ, মুখে ঘা, কাশি ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিচ্ছে। এতে শিশুদের খাবার গ্রহণ কমে যাচ্ছে এবং তারা দুর্বল হয়ে পড়ছে। সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক মো. রায়হান খান বলেন, বর্তমানে ভর্তি চারজন শিশুর মধ্যে একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় রয়েছে। হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালের অক্সিজেন সরবরাহ লাইনে কিছু সমস্যা থাকায় নিউমোনিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছুটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তবে সব ধরনের সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুদের জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd