1. admin@moheshpurnews24.com : admin :
June 17, 2026, 8:57 am
শিরোনামঃ
​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ নাসিরনগরে দুইটি ভাঙ্গা সেতু দিয়ে চলছে যানবাহন, যে কোন সময় ঘটতে দুর্ঘটনা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর দুর্বৃত্ত হামলা, গুরুতর আহত সানি
ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি

  • Update Time : Monday, June 15, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোণা :
নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ তুলে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৫ জুন ২০২৬) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে ভুক্তভোগী ভূমির মালিক ও এলাকাবাসী নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও স্মারকলিপি সূত্রে জানা যায়, এলএ কেস নম্বর ০৩/২০২১-২০২২ এর আওতায় নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়কের দুই পাশের অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে গুরুতর অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, বর্তমান বাজারমূল্যের সঙ্গে নির্ধারিত ক্ষতিপূরণের পরিমাণের কোনো সামঞ্জস্য নেই। ফলে বসতভিটা, দোকানঘর, আবাদি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান হারাতে বসা পরিবারগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির নেতা সেলিকুর রহমান স্বপন, মো. নাজিম উদ্দিন, সুমন ফারাহ, মো. আল আমিন খান, শাহাদাত হোসেন ও তৈমুর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহাসড়ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমির প্রকৃত শ্রেণী ও বাজারমূল্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বহু বছর ধরে হাট-বাজার হিসেবে ব্যবহৃত ভূমিকে বাড়ি শ্রেণীভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। অথচ ১৯৮২ সালের বি.আর.এস. রেকর্ডেও এসব এলাকার অনেক ভূমি দোকান শ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরও বলেন, অধিগ্রহণকৃত এলাকার দুই পাশে বর্তমানে অসংখ্য দোকানপাট, ধান-চালের আড়ত, মিল, গুদাম ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারকেন্দ্রিক এসব জমির প্রচলিত মূল্য সাধারণ আবাসিক জমির তুলনায় অনেক বেশি। কিন্তু ভুল শ্রেণী বিন্যাসের কারণে প্রকৃত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তাদের অভিযোগ, বসতঘর, ভিটা, কান্দা, নামা, পুকুর, ডোবা এবং দীর্ঘদিনের ব্যবসাকেন্দ্রগুলোকে যথাযথ মূল্যায়নের আওতায় আনা হয়নি। ফলে বহু পরিবার তাদের বসবাসের শেষ আশ্রয়টুকু হারানোর পাশাপাশি জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভূমি অধিগ্রহণ উন্নয়নের জন্য হলেও ক্ষতিগ্রস্ত মানুষকে নিঃস্ব করে উন্নয়ন টেকসই হতে পারে না। তাই বাস্তব পরিস্থিতি, বিদ্যমান বাজারব্যবস্থা এবং সরকারি রেকর্ড বিবেচনায় নিয়ে অধিগ্রহণকৃত ভূমির শ্রেণী পুনঃনির্ধারণ করে বাজার বা দোকান শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ন্যায্য ও যুগোপযোগী ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে ভূমির শ্রেণী পুনর্মূল্যায়ন, বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বার্থ সংরক্ষণে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এবং তাদের ন্যায্য দাবির দ্রুত সমাধান প্রত্যাশা করেন। উন্নয়নের মহাসড়কে মানুষের অধিকার ও ন্যায্যতার প্রশ্ন যেন উপেক্ষিত না হয় মানববন্ধনে অংশ নেওয়া শত শত মানুষের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে সেই আহ্বান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd